কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক

0
76

কমনওয়েলথের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। শুক্রবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে এই বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সকাল ৮টা ৭ মিনিটে হোটেলে প্রবেশ করেন তিনি। তার আগে হোটেলে উপস্থিত হন দলটির অন্যান্য নেতারা।

কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন টিম লিডার জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী ওরেট ব্রুস গোল্ডিং।

বৈঠকে ওবায়দুল কাদেরের সঙ্গে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান সাবেক অ্যাম্বাসেডর জমির উদ্দিন, দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, অর্থবিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান ও দলের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত উপস্থিত রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here