এইচএসসিতে বৃত্তি পাবে সাড়ে ১০ হাজার শিক্ষার্থী

0
150

উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সাড়ে ১০ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেবে সরকার। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। বৃত্তির ব্যয় চলতি অর্থবছরের রাজস্ব বাজেটের বৃত্তি বা মেধা বৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে।

এতে বলা হয়, ২০২৩ সালের পরীক্ষার ফলের ভিত্তিতে নয়টি সাধারণ বোর্ডের ১ হাজার ১২৫ জনকে মেধাবৃত্তি এবং ৯ হাজার ৩৭৫ জনকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। আগামী ২১ জানুয়ারির মধ্যে বৃত্তির গেজেট প্রকাশ করতে শিক্ষা বোর্ডগুলোকে বলা হয়েছে।

মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাসিক ৮২৫ টাকা এবং বছরে এককালীন ১ হাজার ৮০০ টাকা দেওয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা পাবে।

কোন বোর্ডে কতজন বৃত্তি পাবেন

গত বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ঢাকা শিক্ষা বোর্ডের ৪৫৬ জন শিক্ষার্থী মেধাবৃত্তি ও ২ হাজার ৮৪৫ শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাবেন।

ময়মনসিংহ বোর্ডের ৪৭ জন মেধাবৃত্তি ও ৫৪৪ জন সাধারণ বৃত্তি।

রাজশাহী বোর্ডের ১৬০ জন মেধাবৃত্তি ও ১ হাজার ১৭৪ জন সাধারণ বৃত্তি

কুমিল্লা বোর্ডের ৮২ জন মেধাবৃত্তি ও ৯৭৫ জন সাধারণ বৃত্তি

সিলেট বোর্ডের ২৪ শিক্ষার্থী মেধাবৃত্তি ও ৬৪৯ জন সাধারণ বৃত্তি পাবে

বরিশাল বোর্ডের ৫৭ জন মেধাবৃত্তি ও ৬০৬ জন সাধারণ বৃত্তি

যশোরে ১১৬ জন মেধাবৃত্তি ও ৮৫৮ জন সাধারণ বৃত্তি

চট্টগ্রাম বোর্ডে ৯১ জন মেধাবৃত্তি ও ৮৩৪ জন সাধারণ বৃত্তি

দিনাজপুর বোর্ডে ৯২ জন মেধাবৃত্তি ও ৮৯০ সাধারণ বৃত্তি পাবেন

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here