মালিতে স্বর্ণ খনিতে সুড়ঙ্গ ধসে বিপুল সংখ্যক প্রাণহানি

0
57

আফ্রিকার দেশ মালির কানগাবা শহরে ১টি স্বর্ণের খনি ধসে ৭০ জনের অধিক মানুষ প্রাণ হারিয়েছেন। খনিতে ১টি সুড়ঙ্গ ধসে পড়ায় বিপুল সংখ্যক প্রাণহানির ঘটনা ঘটে।

পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি এবং সংবাদমাধ্যম আল জাজিরা।
তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অবশ্য নিহতের সংখ্যা কমপক্ষে ৪০ বলে জানায়।

এদিকে ন্যাশনাল জিওলজি অ্যান্ড মাইনিংয়ের নির্বাহি পরিচালক করিম বেধে জানায়, এটি একটি দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে মালির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কানগাবা শহরে।

স্বর্ণের খনির কর্মকর্তা ওমর সিদিবে বলেন, হঠাৎ বিকট শব্দ হয় এবং পরে অনেক জোড়ে মাটি কেঁপে ওঠে। দুর্ঘটনার সময় খনিটিতে দুই শতাধিক শ্রমিক কাজ করছিলেন।

শুক্রবার আফ্রিকার দেশটির দক্ষিণ-পশ্চিম কাউলিকোরো অঞ্চলের একটি স্থানে ওই সুড়ঙ্গটি ধসে পড়লেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে মৃতের সংখ্যা জানা যায়নি।

আফ্রিকার দেশেগুলোর মধ্যে বেশি স্বর্ণের উত্তোলন করা মালিতে মাঝেমধ্যেই এমন খনি দুর্ঘটনার খবর পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here