সফল মানুষের মস্তিষ্কে মাইক্রোচিপ স্থাপন : নিউরালিংক

0
225

প্রথমবারের মতো মানুষের মস্তিষ্কে মাইক্রোচিপ স্থাপন করেছে স্নায়ু এবং ব্রেন সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান নিউরালিংক। এটি নিউরোটেকনোলজি কোম্পানির জন্য একটি বিশাল বড় পদক্ষেপ।

প্রাথমিক ফলাফলে নিজেদের সফল দাবি করে প্রতিষ্ঠানটি বলছে,  যার মাথায় চিপটি বসানো হয়েছে তিনি সুস্থ আছেন এবং চিপ সঠিকভাবে কাজ করছে।

নিউরালিংক জানায়, এ গবেষণায় মস্তিষ্কের যে অংশ দেহের অঙ্গের নড়াচড়াকে নিয়ন্ত্রণ করে, রোবট ব্যবহার করে অস্ত্রোপচারের মাধ্যমে সেই অংশে একটি ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস (বিসিআই) স্থাপন করা হবে। এর প্রাথমিক লক্ষ্য হবে, মানুষকে তাদের চিন্তাশক্তি ব্যবহারের মাধ্যমে একটি কম্পিউটার কার্সর বা কীবোর্ড নিয়ন্ত্রণ করতে সক্ষম করে তোলা।

নিউরালিংকের প্রতিষ্ঠাতা ইলোন মাস্ক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট করে এ তথ্যটি শেয়ার করেছেন। তিনি বলেন, ‘গতকাল একজনের মস্তিষ্কে নিউরলিংক বসানো হয়েছে এবং তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন।

ইলন মাস্ক বলেন, প্রাথমিক ফলাফল খুবই ভালো এবং নিউরনের স্পাইকগুলো ভালোভাবে নজর রাখছে এই চিপ। গেল বছর যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) তাদের মানুষের মস্তিষ্কে মাইক্রোচিপ স্থাপন করে পরীক্ষার অনুমতি দিয়েছে। এরপর এবারই প্রথম মানুষের মস্তিষ্কে মাইক্রোচিপ বসানো হয়েছে।

২০১৬ সালে প্রযুক্তি উদ্যোক্তা ইলোন মাস্ক নিউরালিংক প্রতিষ্ঠা করেন। তার মূল উদ্দেশ্য ছিল মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সঙ্গে যুক্ত করে দৃষ্টিশক্তি, বাক ও শ্রবণ প্রতিবন্ধকতা, বিষণ্ণতা, সিজোফ্রেনিয়া, স্থূলতা ও শরীরিক বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করছে।

 

খবরে – বিবিসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here