৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী : বাংলাদেশ শিপিং কর্পোরেশন

0
185

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তনের ২৫ দিনের মধ্যে ১৯৭২ সালের ৫ই ফেব্রুয়ারি সমুদ্রগামী জাহাজের একমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) প্রতিষ্ঠা করেন। এবং বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টার ফলে বাংলাদেশ শিপিং কর্পোরেশন সরকারের একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)‘র ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসসি‘র নব নিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক এমনটা বলেন।

এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সকাল ১১টায় বিএসসি মুক্তিযুদ্ধ কর্ণারের সামনে কেক কেটে অনুষ্ঠান শুরু করেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক।উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএসসি’র নির্বাহী পরিচালক (বাণিজ্য) ড. পীযূষ দত্ত, নির্বাহী পরিচালক (প্রযুক্তি) ইঞ্জি. মোহাম্মদ ইউসুফ এবং বিভাগীয় প্রধানসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানের শেষে বিএসসির এবাদতখানায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এছাড়াও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এতিমদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন বিএসসি‘র উপসচিব ও মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ আশরাফুল আমিন।

আলোচনা সভায় বিএসসি‘র নব নিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে বলেন,  বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুপরিকল্পিত নির্দেশনায় এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিএসসি দক্ষতার সাথে প্রতিষ্ঠানের জাহাজ বহর পরিচালনার মাধ্যমে সমুদ্র অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে দেশের জন্য খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা, দক্ষ মেরিটাইম জনবল তৈরি অব্যাহত রাখার পাশাপাশি মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন ও সাশ্রয় করে চলেছে।

তিনি আরও বলেন, “বর্তমানে বিএসসি সরকারের পরিবহণ খাতে একটি লাভজনক প্রতিষ্ঠান। ২০২২-২৩ অর্থবছরে বিএসসি ২৪৬.২৯ কোটি টাকা লাভ করেছে। আগামীতে বিএসসির বহরে বিভিন্ন ধরনের ও আকৃতির নতুন নতুন জাহাজ যুক্তকরণ, ভূমি উন্নয়ন সংক্রান্ত কার্যক্রম, ভূমির বাণিজ্যিক ব্যবহার বৃদ্ধি করে বিভিন্ন প্রকল্প গ্রহণের মাধ্যম বিএসসির কার্যক্রম অধিক ব্যাপ্তিতে সম্প্রসারিত হবে, যার প্রেক্ষিতে মুনাফা অর্জনের পাশাপাশি কর্মস্থান সৃষ্টি, দেশের অর্থনৈতিক উন্নয়নসহ মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন ও সাশ্রয়ে বিএসসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here