কক্সবাজারে বজ্রপাতে ২ যুবক নিহত

0
50

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন বাহারছড়া ইউনিয়নের হাজম পাড়া এলাকার বাসিন্দা রহমত উল্লাহ (৩৪) ও একই ইউনিয়নের বাইন্যা পাড়া এলাকার ধইল্যা (২০)।

বাহারছড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জানান, আজ বেলা ১১টায় বজ্রপাতে দুজন মারা যান।

স্থানীয়রা জানায়, আজ সকালে রহমত উল্লাহ পানের বরজে কাজ করতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বাহারছড়া ইউনিয়নের বাইন্যা পাড়ার বাসিন্দা মুজিব উল্লাহ জানান, সকাল ১০টায় সাগর পাড়ে ঘুরতে যান ধইল্যা। এ সময় বজ্রপাতে তিনি আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, বজ্রপাতে মারা যাওয়া দুজনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here