ভোট দিলেন আজমত উল্লা খান 

0
59
গাজীপুর সিটি কর্পোরেশন (গাসিক) নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে নৌকা প্রতীকে অংশ নেয়া আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আজমত উল্লা খান ভোট দিয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯টা ৫ মিনিটে মহানগরের টঙ্গীর আরিচপুর এলাকার ৫৬ নং ওয়ার্ডের মাদরাসা হোমস প্রি ক্যাডেট অ্যান্ড হাইস্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি।

এর আগে একই দিন সকাল ৮টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

মেয়র পদে প্রার্থীরা হলেন, অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান (আওয়ামী লীগ-নৌকা), এম এম নিয়াজ উদ্দিন (জাতীয় পার্টি-লাঙ্গল), জায়েদা খাতুন (স্বতন্ত্র-টেবিলঘড়ি), আতিকুল ইসলাম (গণফ্রন্ট-মাছ), গাজী আতাউর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ-হাতপাখা), মো. রাজু আহম্মেদ (জাকের পার্টি-গোলাপ ফুল), মো. হারুন-অর-রশীদ (স্বতন্ত্র-ঘোড়া) এবং সরকার শাহনুর ইসলাম (স্বতন্ত্র-হাতি)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here