সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে-খান ফাউন্ডেশন

0
59

খান ফাউন্ডেশনের উদ্যোগে এস ডি সি আর্থিক ও হেলভেটাসের কারীগরী সহযোগীতায় “স্থানীয় সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কমিটিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং সেবার মান উন্নয়ন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা সম্প্রতি চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যার মুক্তার বেগম। উক্ত সভায় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাধবী বড়ুয়া, সমাজসেবা অফিসার যোবায়ের আলম, পরিবার পরিকল্পনা সহকারী পরিচালক ডাঃ ছেহেলী নার্গিস, মেট্রো কৃষি অফিসার রোজিনা আকতার, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা ফারহানা রহমান। সভার ধারনা পত্র পাঠ করেন অপরাজিতা বিবি গোল জান্নাত।

সভায় স্থানীয় সেবাপ্রদান কারী কমিটিতে নারীর অংশগ্রহণ বিষয়ে মতবিনিময় করেন সীতাকু- মিরসরাই আনোয়ারা ও বোয়ালখালী উপজেলার অপরাজিতাগণ। উক্ত সভায় উপস্থিত ছিলেন খান ফাউন্ডেশনের এডভোকেসি এ্যান্ড নেটওয়ার্কিং কো-অর্ডিনেটর ইসমত আরা ইয়াসমিন,জেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর আসাদুজ্জামান লিওন, ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ ফারুক মিয়া, ফিল্ড কো-অর্ডিনেটর মোসাঃ বিলকিস সুলতানা। সভায় নারীর রাজনৈতিক ক্ষমতায়নে এই ধরনের কর্মুসুচী খুবই জরুরী বলে অবহিত করেন। সভায় বক্তারা বলেন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে। সাথে সাথে সেবা মান উন্নয়নে অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। যাতে করে আমাদের সমাজব্যবস্থায় নারী ও পুরুষের মেধাকে যথাযথভাবে কাজে লাগানো সম্ভবপর হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here