অবশেষে আল আকসার চুরি করা চাবি ফেরত দিলো ইসরায়েলি সেনা

0
45

দীর্ঘ ৫৬ বছর নিজের কাছে রাখার পর আল আকসা মসজিদের চুরি করা চাবি ফেরত দিয়েছেন ইয়ার বারাক নামে এক ইসরায়েলি সেনা। দীর্ঘদিন আগে আল আকসা মসজিদের গেট থেকে তিনি এই চাবি চুরি করে নিজের কাছে রেখেছিলেন।

আনাদোলু এজেন্সি জানিয়েছে, পবিত্র ধর্মীয় উপাসনালয়ের চাবি চুরি করে নিজের কাছে রাখায় দীর্ঘদিন অনুশোচনায় ভুগেছেন ইয়ার বারাক। পরে নিজেই ফেরত দেওয়ার উদ্যোগ নেন।

এরই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (১৯ মে) জেরুজালেমের ইসলামিক এনডাউমেন্টস বিভাগের মহাপরিচালক শেখ আজম আল-খতিবের কাছে চুরি করা চাবিটি ফেরত দেন সাবেক ওই ইসরায়েলি সেনা।

ওই চাবি ফেরত দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেছে জেরুজালেমের ইসলামিক এনডাউমেন্টস। সেখানে দেখা গেছে, অধিকৃত পূর্ব জেরুজালেমে আল আকসা মসজিদের গেটের চাবিটি শেখ আজমের হাতে তুলে দিচ্ছেন ইয়ার বারাক।

জানা যায়, ১৯৬৭ সালে ইসরায়েলি ব্যাটালিয়নের হয়ে পূর্ব জেরুজালেম ফ্রন্টে লড়াই করছিলেন ইয়ার বারাক। সে সময় তিনি আল আকসা থেকে চাবিটি চুরি করেন। ইয়ার বারাকের ভাষায়, ‘আমি আল-মুগরাবি গেটে (আল-আকসা মসজিদের পশ্চিম করিডোরে) গিয়ে একটি চাবি পেলাম। কিছু না বুঝেই চাবিটা পকেটে পুরে নিলাম। এরপর চাবিটি শুধু আমার কাছে ছিল।

ওই সেনা জানান, চাবি চুরির ৫০ বছর ধরে আমি অস্বস্তি বোধ করি। কেন যেন মনে হতো- চাবিটি আমি চুরি করেছিলাম। বার বার মনে হচ্ছিল বস্তুটি আসল জায়গায় পৌঁছান দরকার। যে কারণেই চাবিটি ফেরতের সিদ্ধান্ত নিই।

ভিডিওতে ইয়ার বলেন, আমি চুরি করা চাবিটি চুফেরত দিয়েছি। ইসরায়েলিদেরও উচিত ফিলিস্তিনিদের তাদের জমি, অধিকার, সম্মান, স্বাধীনতা, নিরাপত্তা ফিরিয়ে দেওয়া। আল আকসার চাবি ফেরতের পর ইয়ার স্বস্তি বোধ করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here