বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

0
60

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিক্ষোভ সমাবেশ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার উদ্যোগে চট্টগ্রাম জেলার বিভাগীয় স্পেশাল পিপি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক অ্যাডভোকেট কামরুন নাহার বেগমের সভাপতিত্বে চট্টগ্রাম জেলার কোর্ট বিল্ডিং এ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ সমাবেশের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ডক্টর জিনোবদি ভিক্ষু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট শিখা চক্রবর্তী, এ্যাডভোকেট লুৎফুন্নাহার, এ্যাডভোকেট সুজিত মহাজন, মোঃ আবুল হাশেম তালুকদার, হুমায়ুন কবির মাসুদ, এইচ এম এন হোসেন, এ্যাডভোকেট একতিয়ার, এ্যাডভোকেট মোহাম্মদ মুহিত, এ্যাডভোকেট আশীর্বাদ, এ্যাডভোকেট কেশব কুমার আচার্য, এ্যাডভোকেট অভিষেক, এ্যাডভোকেট নিলু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাঙ্গুনিয়া উপজেলার সম্মানিত সাধারণ সম্পাদক অধ্যাপক মমতাজ উদ্দিন চৌধুরী, ডাক্তার ত্রিদিপ কুমার দে, মাস্টার আশীষ চৌধুরী, রতন কুমার সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত বিক্ষোভ সমাবেশে সকল বক্তার একটি মাত্র দাবী এই কুলাঙ্গার বি এনপি নেতাকে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা হোক। পরিশেষে প্রধান অতিথি এবং সভাপতি অধ্যাপক অ্যাডভোকেট কামরুন নাহার বেগম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন এবং প্রধানমন্ত্রীর পাশে দেশের সকল শ্রেণীর মানুষদেরকে সব সময় পাশে থাকার অনুরোধ জানিয়ে বিক্ষোভ সমাবেশ সমাপ্ত করেন। শুরু থেকে শেষ পর্যন্ত বিক্ষোভ সমাবেশের সঞ্চালনায় ছিলেন বঙ্গবন্ধুর সাংস্কৃতিক জোট রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি অধ্যাপক মোঃ মাহবুবুল আলম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here