১১ জনু থেকে সারাদেশের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে অভিরাম ধর্মঘটের ডাক

0
56

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণে জাতীয় বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দ রাখা না হলে ১১ জুন থেকে সারাদেশের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে অবিরাম ধর্মঘট পালনে বৃহত্তর চট্টগ্রামে শিক্ষক নেতৃবৃন্দের সাথে মতিবিনিময় সভায় বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এর কেন্দ্রিয় নেতৃবৃন্দে উদাত্ত্ব আহ্বান জানান।
গত শনিবার (২৭ মে) বিকালে নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিক্ষক সভায় সভাপত্বি করেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লকিতুল্লাহ। বৃহত্তর চট্টগ্রামের উত্তর, দক্ষিণ, মহানগর, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কেন্দ্রিয় সভাপতি অধ্যক্ষ মোঃ বজলুর রহমান মিয়া। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাউছার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ আবুল কাশেম, সহ-সভাপতি রনজিৎ কুমার নাথ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল মহাজনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী।
জেলা ও উপজেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মোঃ ওসমান গণি, রাঙ্গামাটি পার্বত্য জেলার সভাপতি রনতোষ মল্লিক, মহানগরের সভাপতি নুরুল হক ছিদ্দিকী, উপজেলা নেতৃবৃন্দের মধ্যে অজিত ধর, মোঃ এহসান, মৃণাল দাশ, রফিকুল আলম, মোঃ আবদুল মালেক, শ্যামল দে, তাহেরুল ইসলাম, আবুল কালাম, মাহমুদুল হক, ওয়াইজ উদ্দীন, মোঃ সৈয়দ হোসেন, ফিরোজ চৌধুরী, মোঃ আবু বকর, সৈয়দ মোঃ আজগর, জানে আলম, সুভাষ সরকার, মোঃ সেলিম উদ্দিন প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ ১১ জুন থেকে অভিরাম ধর্মঘট সফল করার লক্ষ্যে উপজেলা পর্যন্ত সকল স্তরের “সংগ্রাম কমিটি” গঠন ও সংগ্রাম কমিটির আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানে মতবিনিময় সভা। জাতীয় করণের সুফল ভোগী ছাত্র, শিক্ষক, অভিভাবক, স্থানীয় প্রতিনিধি এবং জাতীয় সংসদ সদস্যসহ সকল স্তরের অংশীজনের সাথে মতবিনিময় সভা করার ঘোষণা দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here