দিনমজুরের বসতবাড়ি ভাংচুর করে ফেলে দেওয়া হলো ডোবায়

0
63

বাগেরহাটের মোরেলগঞ্জে এক দিনমজুরের বসতবাড়িতে হামলা করে গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। হামলা আহত হয়েছেন একই পরিবারের দুই নারীসহ ৪ জন। ঘটনার সময় পরিবারটির সদস্য মহারাজ শেখ ৯৯৯ এ ফোন দিয়ে সাহায্য চাইলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই সবকিছু তছনছ করে হামলাকারিরা পালিয়ে যায়।

বুধবার বেলা ১১ টার দিকে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম সরালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারপিটে মহারাজ শেখের পিতা রক্তাক্ত জখমী ছত্তার শেখ(৮৫), মা আকলিমা বেগম (৭০), শাশুড়ি সুরাতোন বেগম (৭২), ভাই কালাম শেখকে (৪২) স্থানীয়রা উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এই জমি নিয়ে বিরোধের মামলায় মহারাজ শেখ ও তার অপর দুই ভাই ১৯ দিন জেল হাজতে থাকার পরে জামিনে আসার ২ দিন পরে তাদের বসতবাড়িতে হামলার ঘটনা ঘটে।

দিনমজুর মহারাজ শেখ বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের কারনে প্রতিবেশি মাওলানা আব্দুল লতিফ শেখের নেতৃত্বে ৮-১০ জনের একটি বাহিনী হামলা করে বসতবাড়ি গুড়িয়ে দেয়। তারা ঘরে থাকা মূল্যবান মালামাল হাতিয়ে নিয়ে বাকিসব ফেলে দিয়েছে পার্শ্ববর্তী ডোবায়। বাপ দাদার ভিটেমাটি টুকুও ওরা কেড়ে নিতে চায়। গরিব হয়েছি বলে প্রভাবশালীদের অর্থের কাছে বিচারের বানি নিভৃতে কাঁদে।

মাওলানা আব্দুল লতিফ ঘর ভাংচুরের কথা স্বীকার করে বলেন, মহারাজ ও তার লোকজন ঘর তোলার পরে আরও জমি দখলের চেষ্টা করায় তাদের ঘর ভাংচুর করা হয়েছে। ওরা জমি পাবেনা। কিন্তু দিনদিন দখল করেই চলছে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here