বন্দর চেয়ারম্যানের সাথে শিপিং এজেন্টস এসোসিয়েশন নেতৃবৃন্দের সাক্ষাৎ

0
68

বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের নেতৃবৃন্দ গতকাল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল–এর সাথে সাক্ষাৎ করেছেন। এসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল সকালে বন্দর ভবনে যান এবং চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সময় চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, বার্থিংসহ বিভিন্ন ইস্যুতে বিরাজমান সমস্যা নিয়ে বন্দর চেয়ারম্যানের সাথে আলোচনা করা হয়। এই সময় এসোসিয়েশনের নেতৃবৃন্দ ছাড়াও বন্দরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আন্তরিক পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করে শিপিং এজেন্টস এসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে যে, বিরাজমান বিভিন্ন সমস্যার সুষ্ঠু সমাধানে বন্দর চেয়ারম্যান আশ্বস্ত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here