বাজেটকে স্বাগত জানিয়ে যুবলীগের আনন্দ মিছিল

0
57

প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো: মাইনুল হোসেন খান নিখিল। “উন্নয়নের দীর্ঘ অগ্রযাত্রা পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে” শীর্ষক বাজেটকে স্বাগত জানিয়ে যুবলীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

এ সময় যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল বলেন, বাংলাদেশের ৫২তম বাজেট ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। করোনা পরবর্তীঅর্থনৈতিক সংকট মোকাবিলা এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দাবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এত বড় বাজেট দিয়ে বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখছেন। এ বাজেট মানবতার বাজেট, এ বাজেট মানুষের অধিকারের বাজেট, এ বাজেট মানুষের কল্যাণের বাজেট। এ বাজেটকে সামনে রেখে একটি কুচক্রীমহল মানুষের মনে নানা ধরনের ভ্রান্তধারণা সৃষ্টি করার চেষ্টা করছেন। মনে রাখবেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনার এই উন্নয়নমুখী বাজেট নিয়ে যদি জামায়াত-বিএনপি ও কুচক্রীমহলের লোকেরা কোনো ধরণের ষড়যন্ত্র করার চেষ্টা করে এর দাঁতভাঙা জবাব দেবে যুবলীগ।

তিনি আরও বলেন, যদি একজন দক্ষ, সৎ নিষ্ঠাবান মানুষের হাতে দেশ থাকে, সে দেশ সম্মানের সাথে উন্নয়নের পথে এগিয়ে যাবেই; সেটি আজ প্রমাণিত। আজকের বাজেটকে সারা দেশের যুবসমাজ স্বাগত জানাচ্ছে। এই বাজেটে দেশের সাধারণ মানুষ আনন্দিত, উৎফুল্লিত। প্রতিটি মানুষ এই বাজেটের মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করছেন। আজকের এই আনন্দ মিছিল থেকে সারা দেশের যুবসমাজের পক্ষ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একটি স্মার্ট বাজেট পেশ করায় মানবিক প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে অভিনন্দন ও অভিবাদন জানাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here