আগামীকাল মরহুম এম এ হান্নানের ৪৯তম মৃত্যুবার্ষিকী

0
54

কালুরঘাটস্থ স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার পাঠক বৃহত্তর চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম এম. এ. হান্নানের ৪৯ তম মৃত্যুবার্ষিকী পালনোপলক্ষে আগামীকাল ১২ জুন সোমবার সকাল ১০ টায় চৈতন্যগলিস্থ মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পন, বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবস্থ বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত আলোচনা সভা সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সকল কর্মকর্তা সদস্যবৃন্দ থানা, ওয়ার্ড আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here