লংকান প্রিমিয়ার লিগের নিলামে বাংলাদেশের ২৪ ক্রিকেটার

0
46

স্পোর্টস ডেস্ক

প্রথমবারের মতো সব খেলোয়াড়দের নিয়ে নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে লংকান প্রিমিয়ার লিগে (এলপিএল)। যেখানে নিলামে মোট ৩৫৫ জন ক্রিকেটারের নাম উঠবে। তালিকায় বাংলাদেশের ২৪ ক্রিকেটারের নাম রয়েছে।

কলম্বোয় আগামী ১৪ জুন নিলাম অনুষ্ঠিত হবে। নিলামে শ্রীলংকা থেকে ২০২ জন ক্রিকেটারের নাম উঠবে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ জন পাকিস্তানের, অস্ট্রেলিয়া ও বাংলাদেশ থেকে ২৪ জন, ওয়েস্ট ইডিজের ১৭ জন ও দক্ষিণ আফ্রিকার থাকবে ১০ জন ক্রিকেটার।

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে রয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদরা। এছাড়া বিদেশিদের মধ্যে ক্রিস লিন, এভিন লুইস, লেন্ডল সিমন্স, ইমাদ ওয়াসিম, টিম সেইফার্ট, রাসি ভ্যান ড্যার ডুসেন, শোয়েব মালিক, সিকান্দার রাজা, ইশ সোধিরা অন্যতম।

ভারতের বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার সুরেশ রায়নাও নিলামের জন্য নাম লিখিয়েছেন। এর আগে সরাসরি চুক্তিতে গল গ্ল্যাডিয়েটর্স নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। এছাড়া সরাসরি চুক্তিতে দল পেয়েছেন বাবর আজম, ডেভিড মিলার, নাসিম শাহ, তাব্রাইজ শামসি, ফখর জামানরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here