বিশ্বের গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবে হবে: শেখ পরশ

0
52

বিএনপি-জামাত তথা দেশ বিরোধী অশুভ চক্রের অপরাজনীতি, নৈরাজ্য ও চক্রান্তের অংশ চট্টগ্রামে মহান মুক্তিযুদ্ধেন ম্যূরাল ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাংচুরের প্রকিবাদ এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে রাজধানীর মিরপুর-১ নম্বর গোল চত্ত্বরে আয়োজিত শান্তি সমাবেশ সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ, বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ মো. মাইনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় ও মহানগর যুবলীগের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান বলেন, বিএনপি-জামাত জোট ধর্মীয় উন্মাদনা সৃষ্টি ও ব্যবহার করে ক্ষমতায় আসতে আসতে চায়। অতীতে বিএনপি অতীতে খুন ও সন্ত্রাস করে ক্ষমতায় এসেছে এবং খুন করেই ক্ষমতায় থেকেছে। বাংলাদেশে নির্বাচন হবে। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবেই হবে। ক্ষমতায় আসতে হলে দেশের জনগণের কাছে গিয়ে ভোট চান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আপনারা অংশ না নেন তাহলে রাজনৈতিক দল হিসেবে আপনাদের মৃত্যু হবে। নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নেন। তা না করে যদি জনগণের জান-মালের নিরাপত্তায় যদি আপনারা ব্যাঘাত ঘটান তার দাঁতভাঙ্গা জবাব আপনারা রাজপথেই পাবেন। মনে রাখবেন মানুষের পাশে আছে শেখ হাসিনা সরকার। প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন, উন্নত বাংলাদেশ গড়ছেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতা কর্মীরা মুক্তিযুদ্ধের চেতনা লালন করে। শেখ হাসিনার বিরুদ্ধে যেকোন ষড়যন্ত্র যুবলীগের নেতা-কর্মিরা প্রতিহত করতে সক্ষম।

তিনি আরও বলেন, গুম-খুনের রাজলীতি শুরু করে জিয়া। সে ক্ষমতায় এসে বহু মুক্তিযোদ্ধাকে হত্যা করে। বিভিন্ন সময়ে ক্ষমতায় টিকে থাকতে অনেককে হত্যা করে। পাকিস্তানী ভাবধারায় তারা চলে। জিয়ার গুম-খুনের রাজনীতি খালেদা জিয়াও চালিয়ে যান। ২০০১ সালে বিএনপি সরকারে এসে বাংলাদেশ আওয়ামী লীগের ২৫ হাজার নেতা-কর্মিকে হত্যা করে। অসংখ্য বাড়িঘর পুড়িয়ে দেয় ও ভাংচুর করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here