আর্জেন্টিনা ফের মাঠে নামবে কবে?

0
43

চলমান ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। চীনে অস্ট্রেলয়ার বিপক্ষে ২-০ গোলে জয়ের পর ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল দলটি। এ ম্যাচেও তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের জয় একই ব্যবধানে।

কাতার বিশ্বকাপ জয়ের পর এনিয়ে চারটি প্রীতি ম্যাচ খেলল আর্জেন্টিনা। গত মার্চে খেলেছিল দুটি ম্যাচ। এই ম্যাচগুলোর সব কটিতেই জিতেছে দেশটি।

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আর্জেন্টিনা ভক্তদের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক, ফের কবে তাদের প্রিয় দল মাঠে নামবে? লিওনেল স্কালোনির দল তাদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে আগামী সেপ্টেম্বরে।

ওই মাসে ‍দুটি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। দুটিই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। দক্ষিণ আমেরিকা অঞ্চলের সেই বাছাইয়ে আর্জেন্টিনার প্রথম প্রতিপক্ষ হবে ইকুয়েডর। পরের ম্যাচে প্রতিপক্ষ বলিভিয়া।

এরপর অক্টোবরে দলটি খেলবে প্যারুগুয়ে ও পেরুর বিপক্ষে। নভেম্বরে তাদের প্রতিপক্ষ উগুরুয়ে ও ব্রাজিল। এই ম্যাচগুলোর দিন-ক্ষণ অবশ্য চূড়ান্ত হয়নি এখনও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here