জামাল খান ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

0
46

অদ্য ২০ জুন, সকাল ১০ টায় জামালখানস্থ দেওয়ানজী পুকুর পাড়ে চট্টল মহাশক্তি সম্মিলন কেন্দ্রের ময়দানে ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম চৌধুরী বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিথুন বড়–য়ার পরিচালনায় ফলজ, বনজ ও ঔষুধী চারা রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কর্মসূচি ২০২৩ পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ ও যুব লীগ নেতৃবৃন্দের মধ্যে আতাউর রহমান বরকত, মৃদুল কুমার দাশ, স্বপন চৌধুরী খোকা, এটিএম আহসান উল্লাহ খোকন, সাধন কুমার বড়–য়া, সুশীল মজুমদার, মোঃ সালাহ উদ্দিন, মোঃ সাইফুল, সুচিত্রা গুহ টুম্পা, বিকাশ দাশ, রবিউল হোসেন, রাসেল দাশ গুপ্ত প্রমুখ। নেতৃবৃন্দ বলেন-মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু তনয়া দেশরতœ শেখ হাসিনার ঘোষণা পরিবেশ বাঁচাতে হলে এবং বিশুদ্ধ অক্সিজেন নিতে হলে প্রত্যেককে তিনটি করে গাছের চারা রোপনের মাধ্যমে রাষ্ট্রীয় এবং দলীয় কর্মসূচি পালন আবশ্যক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here