তিনটি বাংলো কিনলেন শাহরুখ কন্যা, দাম শুনলে চমকে যাবেন!

অনলাইন ডেস্ক

বলিউডে হাতেখড়ি হতে চলেছে। জীবনের নতুন অধ্যায় শুরু করছেন শাহরুখ তনয়া সুহানা খান। তারই মধ্যে নতুন করে শিরোনামে বলিউডের এই স্টারকিড। মুম্বাইয়ের তাক লাগিয়ে দেওয়া পার্টিতে সুহানা খানের গ্ল্যামার ছড়িয়ে পড়ে। এবার শাহরুখ খানের কন্যা সবাইকে নতুন চমকে দিলেন।

মুম্বাই থেকে অনেকটা দূরে আলিবাগে পরপর তিনটি বিলাসবহুল বাংলো কিনলেন সুহানা। তিনটি বাংলোর দাম ১২ কোটি ৯১ লাখ টাকা। আলিবাগের থাল নামক গ্রামে এই বিলাসবহুল বাংলো কিনলেন ‘কিং খান’-এর কন্যা।

সূত্র মারফত জানা গিয়েছে যে, তিনটি বাংলোর মোট আয়তন ৩, ৯৮৮ স্কোয়ার ফুট। এরমধ্যে প্রথম বাংলোর আয়তন ১৭৫০ স্কোয়ার ফুট। দ্বিতীয় বাংলো ৪২০ স্কোয়ার ফুট এলাকা জুড়ে রয়েছে। তৃতীয় বাংলোও পিছিয়ে নেই। এই বাংলোর আয়তন ১৭৭১ স্কোয়ার ফুট। এছাড়া রয়েছে কয়েকটি বিশেষ কেবিন এবং গাড়ি রাখার একাধিক পার্কিং স্পেশ। তবে এখানেই শেষ নয়। বিশাল এলাকা জুড়ে গড়ে ওঠা তিনটি বাংলোকে ঘিরে রয়েছে একাধিক নারকেল গাছ। রয়েছে টিউবয়েল ও পানীয় জলের সুবন্দোবস্ত।

তবে শুধু সুহানা নন, এই নিরিবিলি জায়গায় একান্তে সময় কাটানোর জন্য বলিউড থেকে ভারতের ক্রিকেট জগত, অনেকেই বাংলো কিনেছেন। বিরাট কোহলি-আনুশকা শর্মা, দীপিকা পাডুকোন-রনবীর সিং, রাহুল খান্নার মতো একাধিক সেলিব্রেটির এখন ডেস্টিনেশন আলিবাগ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular