কোকিলের সুর -নীল কাব্য

অনলাইন ডেস্ক

কোকিলের সুর
-নীল কাব্য

ও কোকিল ডাকিস না আর
মিষ্টি কুহুতানে,
হৃদয় আমার নেচে ওঠে
সুরের আলাপনে।
ডাকিস না আমায় আর
মিষ্টি কুহুতানে!!!
জানি,প্রকৃতির দুয়ারে এসেছে ফাগুন
দৃষ্টি ছোঁয়া পলাশের রক্তঝরা আগুন,
দক্ষিণ দুয়ারে আজ আনন্দের জয়গান
এ মনও যেন রচিছে ফাগুনের তান।
ও কোকিল আজ আর ডাকিসনে
মিষ্টি কুহুতানে
চাঁদের বারতা এলো বুঝি
আমার দুয়ারে।।
লাজে মরি, আহা কি করি!
লাজে রাঙা নয়ন কোণে,
রাঙা ঠোঁটে প্রেমের হাসি
কি করে বলি ভালোবাসি!!
সংশয় জাগে প্রাণে
যে প্রেম হৃদয়ে বাজে
করিবে যতন,হৃদয় দানে!!!
ক্ষনিক সুখের গানে
বিদায় ব্যথার দানে???
ও কোকিল ডাকিসনে আর
মিষ্টি কুহুতানে
বেশ আছি আপন মনে
নিঃশব্দের জয়গানে।
ও কোকিল ডাকিসনে আর মিষ্টি সুর তানে…..

Similar Articles

Advertismentspot_img

Most Popular