সারা দেশে হাট ভরা গরু,ক্রেতা কম

0
53

রাজধানীর সহ সারাদেশে কোরবানির পশুর হাটে বেচাকেনা গতকাল সোমবার পর্যন্ত পুরোদমে জমে ওঠেনি। এর কারণ হিসেবে কেউ বলছেন, এবার গরুর দাম তুলনামূলক বেশি। তাই অনেকের সাধ্যে কুলাচ্ছে না। শেষ মুহূর্তে দাম কমতে পারে- এমন অপেক্ষাও আছে ক্রেতাদের মধ্যে। কিন্তু বিক্রেতারা বলছেন, পশু পালনে খরচ বেড়েছে। গত বছরের চেয়ে বেশি দামে বিক্রি করতে না পারলে তাদের লোকসান গুনতে হবে।

রাজধানীর শনিরআখড়া, কমলাপুর, রহমতগঞ্জসহ বিভিন্ন কোরবানির পশুর হাট ঘুরে দেখা গেছে, বেশির ভাগই কোরবানির পশুতে ভরে উঠেছে। কিন্তু ক্রেতাদের আনাগোনা কম। যারা আসছেন, তাদের অধিকাংশই ঘুরেফিরে দেখছেন, কিনছেন না। অনেক ক্রেতার অভিযোগ, এবার বিক্রেতারা অনেক বেশি দাম হাঁকছেন।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার মাঝারি গরুর দাম পড়ছে এক থেকে দেড় লাখ টাকা। ছোট গরু মিলছে লাখের নিচে। কিন্তু ক্রেতারা বলছেন, ৭০ থেকে ৮০ হাজার টাকার মধ্যে যে গরু পাওয়া যাচ্ছে, তা আকারে খুবই ছোট।

শনিড়আখড়া হাটে গরু কিনতে আসা বেসরকারি চাকরিজীবী মো. সাইফুল ইসলাম বলেন, ‘প্রতিবার প্রতিবেশীদের সঙ্গে শরিক হয়ে কোরবানি দিয়ে থাকি। গতবার ৮৫ হাজার টাকায় গরু কেনা গেছে। এবার সেরকম আকারের একটি গরুর দাম হাঁকা হচ্ছে এক লাখ ২০ হাজার থেকে এক লাখ ৪০ হাজার টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here