নাচে ফের নোরা ফতেহির বাজিমাত

অনলাইন ডেস্ক

‘সেক্সি ইন মাই ড্রেস’ গান দিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন মরোক্কান সুন্দরী নোরা ফতেহি। রিলিজের পর এবার নিজেই সেক্সি অবতারে ধরা দিয়ে বাজিমাত করলেন। তার পরনে বিকিনি, ডেনিম হট প্যান্ট। ‘দিলবার’ গার্লের নাচ দেখে খুশি ভক্তরা।

এদিকে, ভারতে সময়ের সেরা তারকাদের মধ্যে অন্যতম নোরা ফতেহির ক্যারিয়ারগ্রাফ যে বর্তমানে ঊর্ধ্বমুখী, তা বলাই বাহুল্য। একাধিক মিউজিক ভিডিও, সিনেমার কাজ তার হাতে। সম্প্রতি অভিষেক বচ্চনের সঙ্গে এক সিনেমার শুট শেষ করেছেন। যে ছবির পরিচালক রেমো ডি’সুজা।

অন্যদিকে, নোরা ফতেহি আইটেম ড্যান্সার হিসেবে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ নামডাক করেছেন। সাধারণত মিনিট কয়েকের নাচের জন্য কোটি কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি। কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও তার নাচ দেখে হাততালির শব্দে ভরে উঠেছিল গোটা ময়দান।

সম্প্রতি নোরা ফতেহির সাম্প্রতিক ভিডিওতে অবশ্য একাধিক পোশাকে দেখা গেছে। তাকে কখনও বাদামি মিনিস্কার্ট, স্ট্র্যাপি ক্রপ টপ পরনে দেখা। কেতাদুরস্ত ক্যাপশন। নোরার কথায়, গ্রীষ্মের দুপুরে খুনসুটি। আপনারা নিজেদের ভিডিও বানিয়ে আমাকে ট্যাগ করুন। আমি পোস্ট করব।

এদিকে, নোরা ফাতেহির সঙ্গে শাহরুখপুত্রের প্রেমের গুঞ্জন চলছে। সর্বশেষ দুবাইতে আরিয়ানের নতুন বছরের পার্টিতে উপস্থিত হয়েছিলেন নোরা। একসঙ্গে ডিনারও সেরেছেন দুজন। পার্টিতে উপস্থিত একজন তাদের সঙ্গে আলাদা ছবি শেয়ার করলে তা ভাইরাল হয়ে যায়। আর নেটিজেনরা দুয়ে দুয়ে চার মিলিয়ে নেন। তবে প্রেমের ব্যাপারে তারা এখনো কিছু বলেননি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular