মনের পশু জবাই

অনলাইন ডেস্ক

মনের পশু জবাই
@ শাহ আলম বিল্লাল
কুরবানি নয় লোকদেখানো
অহম বোধে বাঁচা
মনের পশু জবাই করো
পুণ্য পাবার আশা।
ত্যাগ মহিমায় বাড়ি বাড়ি
পৌঁছে দিতে হবে
তবেই তুমি পুণ্য পাবার
সঠিক পথে রবে।
মনের পশু জবাই করো
পাবে তাতে শান্তি
দূরে থেকো হিংসা থেকে
মনের যত ভ্রান্তি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular