খালেদা জিয়ার সঙ্গে বিএনপি নেতাদের ঈদ শুভেচ্ছা বিনিময়

অনলাইন ডেস্ক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গুলশানের বাসভবন ফিরোজায় গেছেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে দেখা করতে যান নেতারা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ কথা জানান।

তিনি বলেন, ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান ও বেগম সেলিমা রহমান।

এরআগে, বেলা সাড়ে ১১টায় শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন দলটির সিনিয়র নেতারা।

Similar Articles

Advertismentspot_img

Most Popular