এবারও কোরবানি দিলেন মিম

অনলাইন ডেস্ক

সারাদেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। দেশজুড়ে কোরবানি দিচ্ছেন দেশের সব শ্রেণির মানুষ। তাদের মধ্যে রয়েছে ঢাকাই সিনেমার নায়িকা বিদ্যা সিনহা সাহা মিমের অসংখ্য ভক্ত।

বৃহস্পতিবার বরাবরের মতো তাদের সঙ্গে এবারও দুটি খাসি কোরবানি দিলেন ঢাকাই সিনেমার এই নায়িকা।

এর আগে বুধবার (২৮ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে কোরবানির পশুর সঙ্গে নিজের একটা ছবি পোস্ট করেছেন ঢাকাই মিম।

স্ট্যাটাসে সিনেমার এই অভিনেত্রী লিখেছেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। আর কোরবানি ঈদ হলো ত্যাগের মাধ্যমে সেই আনন্দের ভাগাভাগি। প্রতিবারের মতো এবারও আমার পরিবারে যারা আমার কাজে সহায়তা করে, আমার জন্য কষ্ট করে তাদের জন্য এবারও থাকছে ঈদের আয়োজন।

তিনি আরও লিখেছেন, ঈদের প্রস্তুতি সম্পন্ন, ঈদের আনন্দ মিস করেছি এমনটা কখনো হয়নি, আশা করি কখনো হবেও না। এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সবাইকে ঈদ মোবারক।

প্রসঙ্গত, ঈদুল আজহায় মুক্তির তালিকায় ছিল মিম অভিনীত ‘অন্তর্জাল’ সিনেমাটি। দীপংকর দীপন পরিচালিত এ সিনেমা মুক্তির তারিখ শেষ মুহূর্তে পিছিয়ে যায়। তবে সিনেমা না এলেও ওটিটি প্লাটফর্ম ‘হৈ চৈ’তে মুক্তি পেয়েছে মিম অভিনীত ‘মিশন হান্টডাউন’। এরইমধ্যে সিরিজটি বেশ আলোচনায় এসেছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন এফ এস নাঈম।

Similar Articles

Advertismentspot_img

Most Popular