সকল উপজেলা ও ইউনিয়নে হবে সরকারি লাইব্রেরি: প্রধানমন্ত্রী

0
36
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সম্প্রতি মন্ত্রিসভা বৈঠক জাতীয় গ্রন্থাগার নীতিমালা অনুমোদন করেছে। গ্রন্থাগার অধিদপ্তরের অধিনে বর্তমানে ৭১টি লাইব্রেরি রয়েছে। পর্যায়ক্রমে সকল উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সরকারি লাইব্রেরি কার্যক্রম সম্প্রসারণ করা হবে।’

আজ মঙ্গলবার সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও একটি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, প্রতি জেলা পর্যায়ে একতলা বিশিষ্ট যে লাইব্রেরিগুলো রয়েছে সেগুলো ভেঙে নতুন ভবন নির্মাণ করা হবে। প্রতিটি লাইব্রেরি যাতে ডিজিটালাইজড হয় সেভাবেই তৈরি করা হবে।

তিনি বলেন, ‘এসব লাইব্রেরিতে বসে শুধু বই পড়াই নয়, বিশ্বের যেকোন লাইব্রেরির সঙ্গে যাতে যোগাযোগ রাখা যায়, বই পড়া যায় তার ব্যবস্থা রাখা হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here