থানায় এসে ধর্ষণের অভিযোগ জানাল কিশোরী

0
45

রাজধানীর ধানমন্ডি এলাকায় ধর্ষণের শিকার হয়েছে জানিয়ে এক কিশোরী নিজেই থানায় অভিযোগ করেছে। ধানমন্ডির একটি ভবনের ছাদে ১৬ বছরের ওই কিশোরী ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ।

পুলিশ জানিয়েছে, পরীক্ষা-নিরীক্ষার জন্য ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

সোমবার রাতে ধানমন্ডির একটি সড়কে এ ধর্ষণ হয় বলে অভিযোগ।

ধানমন্ডি থানার ডিউটি অফিসার (এসআই) অমৃতা চাকমা জানান, সোমবার রাতে ধানমন্ডি এলাকার একটি ভবনের ছাদে ধর্ষণের শিকার হয়েছে বলে থানায় এসে ওই কিশোরী নিজেই জানায়। রাতেই তাকে ওসিসিতে ভর্তি করা হয়।

তিনি জানান, যে যুবকের বিরুদ্ধে অভিযোগ, সে ওই কিশোরীর পূর্বপরিচিত। ওই কিশোরীর বাসা অন্য এলাকায়। পেশায় কিছু করে না সে। কিশোরীর পরিবার থানায় এসেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here