সংসার সুখের হবে কি না, রহস্য নারীর মুখেই!

0
73

নারী শরীরের এক একটি অঙ্গ বলে দিতে পারে তার চরিত্র সম্পর্কে। শরীরের প্রতিটি অঙ্গ দিয়েই দেহের গঠন তৈরি হয় এবং সেই দেহের গঠন থেকেই বলা যায় যে তিনি কেমন হবেন। বহু যুগ আগে এমন কিছু মানুষ ছিলেন যারা নারীর মুখ দেখে বলে দিতে পারতেন, তিনি কেমন প্রকৃতির হবেন। সংসার সুখী রাখতে পারবেন কি না। বিশেষ করে মুখের মধ্যেই লুকিয়ে থাকে নারী চরিত্রের রহস্য।

মুখের নানা বৈশিষ্ট্য একজন নারীর বিষয়ে যা বলে:

১। যে নারীর ভ্রু চোখ থেকে অনেকটা বেশি দূরত্বে থাকে, তিনি একটু স্বাধীনচেতা হয়। নিজের পছন্দ অপছন্দকে বেশি গুরুত্ব দেন। বেশি আত্মকেন্দ্রিক হন।

২। দুটো ভ্রুর মধ্যে বেশি দূরত্ব থাকলে সে নারী প্রচুর কষ্ট সহিষ্ণু হন। তার সহ্য ক্ষমতা হয় অতুলনীয়।

৩। যে নারীর মুখ লম্বা কম ও চওড়া বেশি, তার আত্মবিশ্বাস প্রবল হয় এবং যার লম্বার তুলনায় চওড়া কম হয়, তার খুব তাড়াতাড়ি সব বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন।

৪। উপরের ঠোঁট ও নাকের মধ্যে যত বেশি দূরত্ব থাকবে, সে নারী তত বেশি হাস্যরসিক হবেন। তিনি সব সময় হাসিখুশি থাকতে পছন্দ করবেন।

৫। যে নারীর চোখের মণির রং যত বেশি গাঢ়, তার ভালবাসা ও যৌন চাহিদাও তত বেশি হয়।

৬। যাদের চোখের পাতায় কোনও ভাঁজ থাকে না, তাদের তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খুব বেশি হয়।

৭। চোখের পাতা খুব বেশি ঘন ও মোটা থাকলে তার বিশ্লেষণ ক্ষমতা বেশি হয়।

৮। উপরের ঠোঁট যত বেশি মোটা হয় তার কথায় ও আচরণের মধ্যে ভদ্রতা খুব বেশি প্রকাশ পায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here