সাউদার্ন ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের সভা

0
56

সাউদার্ন ইউনিভার্সিটির ৩৬তম একাডেমিক কাউন্সিলের সভা গত বুধবার বায়েজিদ আরেফিন নগরে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপ–উপাচার্য অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরী, ট্রাস্টি বোর্ডের সদস্য সরওয়ার জাহান, কলা, সমাজ বিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. শরীফুজ্জামান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল মনসুর চৌধুরী, সাউদার্ন একাডেমিক কাউন্সিলের সদস্য ও চুয়েটের শিক্ষক অধ্যাপক ড. মো. হযরত আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. সালেহ জহুর, অধ্যাপক সরওয়ার মোরশেদ, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. শওকতুল মেহের, অধ্যাপক ড. রেজাউল হক খান, অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথ, অধ্যাপক মহিউদ্দিন খালেদ, অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী প্রমুখ। সভায় সভায় ফল সেমিস্টার ২০২২ এর গ্র্যাজুয়েট লিস্ট অনুমোদন, স্প্রিং সেমিস্টার ২০২৩ এর শিক্ষার্থীদের এডমিশন ও এনরোলমেন্ট রিপোর্ট অনুমোদন, একাডেমিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং ৩৫তম একাডেমিক কাউন্সিলের গৃহিত প্রস্তাবগুলো পাশ হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here