এ্যানি বললেন,বিএনপিকে সমাবেশ করার মৌখিক অনুমতি দিয়েছে ডিএমপি

0
59

অনলাইন ডেস্ক

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের পক্ষ থেকে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করার মৌখিক অনুমতি দিয়েছে বলে দাবি করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

আজ সোমবার দুপুর ২টার দিকে ডিএমপির প্রধান কার্যালয়ে কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন। এর আগে বিএনপির একটি প্রতিনিধি দল ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে যান।

আগামী বুধবার সমাবেশ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে আবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

ডিএমপির প্রধান কার্যালয় থেকে বেরিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি গণমাধ্যমকে বলেন, ‘সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আগামী বুধবার (১২ জুলাই) বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে আমরা সমাবেশের আহ্বান জানিয়েছি। এ প্রসঙ্গে ডিএমপি কমিশনারের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা সহযোগিতা চেয়েছি। আমরা আশাবাদী পুলিশ আমাদের সহযোগিতা করবে।’

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘এ দেশের জনগণকে সম্পৃক্ত করে এ সমাবেশকে আমরা সফল করতে পারব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here