বাংলাদেশ-ভারত রুপিতে লেনদেন উদ্বোধন আজ

0
78

মার্কিন ডলারের ওপর নির্ভরশীলতা কমাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে লেনদেন শুরুর প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংক। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই লেনদেনের কার্যক্রম উদ্বোধন করা হবে।

ঢাকার লা মেরিডিয়ান হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংক ও ভারতীয় হাইকমিশন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, ডেপুটি গভর্নর, বিভিন্ন ব্যাংকের এমডি ও ভারতীয় হাইকমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেবেন। এ ছাড়া ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্যে জড়িত ব্যবসায়ীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, উদ্বোধনের পর তৃতীয় কোনো মুদ্রার সংশ্লিষ্টতা ছাড়া সরাসরি রুপি ব্যবহার করে আমদানি ও রপ্তানির মূল্য বিনিময় করতে পারবে ভারত ও বাংলাদেশ। এতে দুই দেশের লেনদেনের ক্ষেত্রে ডলারের ওপর চাপ কমবে।

বাংলাদেশ ব্যাংক মনে করছে, এই পদ্ধতি চালু করা গেলে ভারতকে বাণিজ্যিক লেনদেনে যে পরিমাণ অর্থ দিতে হতো, তার একটি অংশ আর বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে দিতে হবে না। ফলে রিজার্ভের ওপর কিছুটা হলেও চাপ কমবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here