লিড

খুলনা ও বরিশাল সিটিতে ভোটগ্রহণ শুরু 

খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। দুই সিটিতেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সকাল ৮টায় শুরু হয় এ ভোটগ্রহণ। একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন উপলক্ষে দুই সিটিই আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। খুলনা সিটির ২৮৯টি কেন্দ্রের ১ হাজার ৭৩২টি বুথে প্রায়...

বিজ্ঞানের ক্ষেত্রে আরও গবেষণা প্রয়োজন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা কৃষিতে যথেষ্ট সাফল্য অর্জন করেছি। কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে ততটা করতে পারছি না। বিজ্ঞানের ক্ষেত্রে আরও গবেষণার প্রয়োজন বলে আমি মনে করি।’ তিনি বলেন, ‘এখন আমরা স্বাস্থ্য বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছি। কারণ সবদিক থেকে এগিয়ে গেলেও স্বাস্থ্যখাতের গবেষণায় আমরা পিছিয়ে...

খালেদা জিয়ার রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলে জামিন বাতিল হবে-আইনমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রকাশ্যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেই তার জামিন বাতিল হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ল’রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন...

লিটারে ১০ টাকা কমল সয়াবিন তেলের দাম

প্যাকেটজাত সয়াবিন তেল প্রতি লিটারে ১০ টাকা কমিয়ে ১৮৯ টাকা করা হয়েছে। বর্তমানে এ তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ১৯৯ টাকা। আজ রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ কথা জানান। তিনি জানান, প্যাকেটজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১০ টাকা কমে ১৮৯ টাকা...

পাকিস্তানে ভারী বর্ষণে নিহত ২৮, আহত ১৪৫

আন্তর্জাতিক ডেস্ক পাকিস্তানে উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে আহত হয়েছেন কমপক্ষে ১৪৫ জন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তান টুডে। দেশটির খাইবার পাখতুন প্রদেশের বান্নু, লাক্কি মারওয়াত ও কারাক জেলায় এই ঘটনা ঘটেছে। উদ্ধারকর্মীরা আহতদের চিকিৎসা দিচ্ছেন। প্রতিবেদনে বলা হয়েছে, খাইবার পাখতুনখাওয়া এবং...