ইতালিতে তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে ঢাকায় এসে পৌঁছান।
কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে বুধবার স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর পৌনে ২টা) রোমের ফিউমিসিনো বিমানবন্দর...
নয়াপল্টনে মহাসমাবেশের জন্য বিএনপি এবং কাঙ্ক্ষিত স্থানে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো পুলিশের অনুমতি না পাওয়ায় নিজ নিজ দলের সমাবেশের দিন পিছিয়ে দিয়েছে। বিএনপি জানিয়েছে, তারা শুক্রবার নয়া পল্টনে সমাবেশ করবে। অন্যদিকে, আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর পক্ষে যুবলীগ জানিয়েছে, তারাও শুক্রবার সমাবেশ করবে শেরে বাংলানগরে...
জনভোগান্তি সৃষ্টি করে রাজনৈতিক কর্মসূচি চলতে থাকলে ভবিষ্যতে পুলিশকে এ ধরনের কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবতে হবে বলে হুশিয়ার করছেন ঢাকার পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক।
বুধবার রাজধানীতে একই দিনে বিএনপির সমাবেশে এবং আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনের শান্তি সমাবেশের কর্মসূচির বিষয়ে ঢাকার পুলিশপ্রধান...
বিএনপি নির্বাচন চায় না মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার মানে ক্ষমতায় থাকতে যত চোরা টাকা রেখেছে বাইরে সেগুলো দিয়েই এখন আন্দোলন করে নাকি সরকার উৎখাত করবে। তো আমরাও ছেড়ে দিয়েছি যে, ঠিক আছে, করো আন্দোলন, দেখি কত জোর!...
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উত্তপ্ত হচ্ছে রাজনীতি। নির্বাচনকালীন সরকার ইস্যুতে কোনো ছাড় দিতে রাজি নয় দেশের বড় দুই দল-আওয়ামী লীগ ও বিএনপি। তাদের অনড় অবস্থানে সমঝোতার ন্যূনতম সম্ভাবনা দেখা যাচ্ছে না। বিপরীতমুখী অবস্থানে রাজনীতি এখন রাজপথে। মাঠ নিজেদের দখলে রাখতে পালটাপালটি কর্মসূচি...