হিরো আলমকে পরাজিত করে জয়ী আরাফাত

0
65
অনলাইন ডেস্ক

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। আজ সোমবার রাত ৯টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ফলাফল কেন্দ্র থেকে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মুনির হোসাইন খান।

১২৪ কেন্দ্রের বেসরকারি ফলে মোহাম্মদ আলী আরাফাত পেয়েছেন ২৮ হাজার ৮১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট।

এর আগে আজ সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয়েছে বিকেল ৪টায়। ভোট শুরুর পর থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ থাকলেও বিকেলে একতারা প্রতীকের প্রার্থী হিরো আলমকে মারধর করা হয়।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটের পরিবেশ ভালো ছিল বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর হোসেন। তিনি বলেন, ‘ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে। এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা দেখিনি। এ উপনির্বাচনে ১২ থেকে ১৪ শতাংশ ভোট পড়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here