হিরো আলম ইস্যু: এবার ১৩ বিদেশি মিশনের প্রধানকে তলব

0
65

হিরো আলম ইস্যুতে জাতিসংঘের পর এবার যুক্তরাষ্ট্রসহ ১৩ বিদেশি মিশনের প্রধানকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেনের (হিরো আলম) ওপর হামলার নিন্দা জানিয়ে বিবৃতির জেরে ১১টি দেশ এবং ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাস্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকায় কর্মরত ১৩টি মিশনের প্রধানকে সরকারের অসন্তোষের কথা জানানো হবে।

এর আগে ২০ জুলাই বিবৃতির জেরে ঢাকায় জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী শেলডন ইয়েটকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে অসন্তোষ জানায় সরকার। ভবিষ্যতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে জাতিসংঘ যেন প্রকাশ্যে এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকে-সরকারের এমন প্রত্যাশার কথাও তাকে জানানো হয়।

এর আগেও নানা ইস্যুতে বিভিন্ন দেশের কূটনীতিকদের তলব করেছে সরকার। তবে সাম্প্রতিক ইতিহাসে জাতিসংঘের কোনো প্রতিনিধিকে তলব করে অসন্তোষ প্রকাশের নজির নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here