আগস্ট মাস এলে বিএনপি নেতাদের চোখ-মুখ শুকিয়ে যায়-কাদের

অনলাইন ডেস্ক

আগস্ট মাস এলে বিএনপি নেতাদের চোখ-মুখ শুকিয়ে যায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।বুধবার (১৬ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

কাদের বলেন, সত্যের মুখোমুখি হতে বিএনপি নেতারা ভয় পায়। ১৫ আগস্ট নিয়ে অনেক প্রশ্নের জবাব তাদের কাছে বারবার চেয়েও পাওয়া যায়নি।

তিনি বলেন, হত্যা যে করেন আর হত্যায় যে মদদ দেন, উভয়ই সমান অপরাধী। হত্যাকারীদের দুঃসাহস দিয়েছেন জিয়াউর রহমান। জিয়াউর রহমানের দুঃসাহস না হলে পৃথিবীতে এ ঘটনা ঘটত না।

আওয়ামী লীগের এই নেতা বলেন, সব সত্য আমরা এখনও জানি না। সব সত্য এখনও বের হয়ে আসেনি। অজানা অনেক তথ্য রয়ে গেছে। সত্য প্রকাশ হবেই।

ওবায়দুল কাদের বলেন, ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধু কয়েকজনকে ফোন করেছিলেন। কিন্তু শুধুমাত্র কর্নেল জামিল ৩২ নম্বরে ছুটে এসেছিলেন। আমাদের কোনো নেতা আসেননি। ঘাতকরা জামিল পথের মধ্যেই হত্যা করে।

তিনি বলেন, আমরা আমাদের বিবেকের কাছে অপরাধী। বঙ্গবন্ধুর জন্য আমরা বড় পদে এসেছি, বড় নেতা হয়েছি। কর্নেল জামিল যে সাহস, আনুগত্য, দেশপ্রেম দেখিয়েছিলেন সেটা কি কোনো পলিটিশিয়ান দেখাতে পেরেছেন? পারেননি। এটাই সত্য।

Similar Articles

Advertismentspot_img

Most Popular