বার্নিকাটের গাড়িবহরে হামলা কারী ছাত্রলীগের ৯ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

0
61

সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের মোহাম্মদপুর থানার সভাপতি নাইমুল হাসানসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত।

বুধবার (৪ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবীর আদালত এ চার্জশিট গ্রহণ করেন। এ সময় পলাতক থাকায় মামলার বাদী ড. বদিউল আলম মজুমদারের শ্যালক মোহাম্মদ ইশতিয়াক মাহমুদ বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এ বিষয়ে তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩১ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।
সম্পূরক চার্জশিটভুক্ত আসামিরা হলো মোহাম্মদ ইশতিয়াক মাহমুদ, নাইমুল হাসান, ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, সাজু ইসলাম, রাজীবুল ইসলাম, শহিদুল আলম খান, সিয়াম ও অলি আহমেদ।

২০১৮ সালের ৪ আগস্ট রাতে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িতে হামলা করা হয়। এ ঘটনায় ২০১৮ সালের ১০ আগস্ট রাতে ড. বদিউল আলম মজুমদার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। এ মামলায় ড. বদিউল আলম মজুমদারের শ্যালক মোহাম্মদ ইশতিয়াক মাহমুদসহ ৯ জনের বিরুদ্ধে চলতি বছরের ১৯ সেপ্টেম্বর সম্পূরক চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের সহকারী পুলিশ সুপার রাজন সাহা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here