পিটার হাসের সঙ্গে ফের ফখরুলের বৈঠক

0
93

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে ফের বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাজধানীর আমেরিকান ক্লাবে দুপুর পৌনে ১টা থেকে দুপুর সোয়া দুইটা পর্যন্ত এই বৈঠক চলে। বিএনপির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, বৈঠকে মার্কিন দূতাবাসের রাজনীতি ও অর্থনীতিবিষয়ক ডেপুটি কাউন্সেলর আর্তুরো হাইন্স উপস্থিত ছিলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এর আগে, কয়েক দফায় বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীণ নানান ইস্যুতে বক্তব্য দিয়ে সমালোচিত হয়েছেন পিটার হাস।

সবশেষ গত ৯ অক্টোবর এক অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বিশ্বের যেকোনো দেশে গণতন্ত্র, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে কথা বলা আধিপত্য বিস্তার নয়, এটা যুক্তরাষ্ট্রের স্বাভাবিক পররাষ্ট্রনীতি।

এদিকে বিএনপি নেতাদের সম্মানে ঢাকায় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি বারিধারায় তার বাসভবনে মধ্যাহ্নভোজের আয়োজন করেন বলে বিএনপি সূত্রে জানা গেছে। এতে অংশ নেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক কমিটির প্রধান ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্ক কমিটির সদস্য শামা ওবায়েদ ও তাবিথ আউয়াল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here