এই নির্বাচন ভুয়া: মঈন খান

0
108

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ভুয়া নির্বাচন উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, এটা কোনো নির্বাচন না। এটা একটা ভুয়া নির্বাচন। আগামীকাল দেশে-বিদেশি সব গণমাধ্যমে এই মহান নির্বাচনের প্রতিবেদন বের হবে।

আজ রবিবার তার গুলশানের বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, গত ১ বছর ধরে আমরা বলে আসছি, বাংলাদেশের মানুষ এই সরকারকে বর্জন করেছে। সেই কথাটি আজকে ভোট বর্জনের মধ্যে জনগণ দেশে-বিদেশে সবার সামনে প্রমাণ করেছে। সরকারের নির্বাচনের নাটক আজকে সারা বিশ্বে উন্মোচিত হয়ে গেছে।

কিছু-কিছু ভোট কেন্দ্রের সামনে কিছু লোককে দাঁড় করিয়ে রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটা দেখলে বোঝা যায়, তারা ভোটার নয়। আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা মানুষকে ভয়-ভীতি ও লোভ দেখিয়ে দাঁড় করিয়ে রেখেছে। এটা করে সরকার নিজেদের প্রতারিত করতে পারবে, কিন্তু বিশ্বকে করতে পারবে না।

তিনি বলেন,সকালের ভোট শুরুর পর থেকে আমরা বিভিন্ন ভোটে কেন্দ্রের ছবি সংগ্রহ করেছি। সেখানে যে শুধু ভোটার শূন্য তাই নয়, অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি, এই শীতের সকালে শত-শত ভোট কেন্দ্রের সামনে কুকুর রোদ পোহাচ্ছে। এটাই আজকে বাংলাদেশে নির্বাচনে নামে যে প্রহসন, তার বাস্তবতা বলে উল্লেখ করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here