হঠাৎ বন্ধ মেট্রোরেল

0
93

যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ বন্ধ হয়ে গেছে মেট্রোরেল চলাচল। এতে ভেতরে আটকা পড়েছেন অসংখ্য যাত্রী। ভোগান্তিতে পড়েছেন স্টেশনে থাকা যাত্রীরা।

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুর পোনে ৩ ঘটিকা হতে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। তবে কী কারণে বন্ধ হয়েছে, তা এখনও জানা যায়নি।

বিভিন্ন সূত্রে জানা যায়,
-শেওড়াপাড়া কাজীপাড়া এলাকার মাঝামাঝি জায়গায় মেট্রোরেলের ক্যাবল ছিঁড়ে যাওয়ায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে।
-উত্তরা থেকে মতিঝিলগামী পরপর দুটি ট্রেনের দুজন যাত্রী ইমার্জেন্সি সুইচে টিপ দেন। এর প্রভাব পড়ে গোটা মেট্রোরেলে।

মেট্রোর ভেতরে থাকা এক যাত্রী বলেন, আজ প্রথম দেখলাম মেট্রোরেলও ট্রাফিক সিগন্যালের মতো আটকে আছে। কী হয়েছে, বুঝতে পারছি না। দীর্ঘক্ষণ ভেতরে বসে আছি। প্রায় এক ঘন্টা হতে চলেছে, আর কতক্ষণ আটকে থাকা লাগবে, কিছুই বুঝতে পারছি না।

এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, আমরা ধারণা করছি— ইলেকট্রিক সাপ্লাইয়ে কোনো একটা সমস্যা হয়েছে। এটাকে ‘ওসিএস স্ট্রিট’ করা বলে। যদি এটি হয়ে থাকে তবে তা রিস্টোর করতে আধা ঘণ্টা সময় লাগবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here