দেশ কিছুটা আর্থিক চাপে আছে: পরিকল্পনামন্ত্রী

অনলাইন ডেস্ক

বাংলাদেশ বর্তমানে কিছুটা আর্থিক চাপে থাকলেও দ্রুত গতি ফিরবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ বুধবার দুপুরে মৌলভীবাজারের একটি হোটেলে ‘মৌলভীবাজার জেলার উন্নয়ন ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘চাহিদা বেশি ও জোগান কম থাকায় বাজারে দ্রব্যমূল্য বেড়েছে। দেশ বর্তমানে কিছু আর্থিক চাপে রয়েছে, অচিরেই আবারও গতি ফিরবে। বৈশ্বিক কারণে সারা দুনিয়া টালমাটাল অবস্থায় চলছে। করোনার আগে যে পর্যায়ে ছিলাম, সেই পর্যায়ে নেই। এ জন্যই মাঝে মাঝে ফিল করেন, উন্নয়নের গতি কমে গেছে। অচিরেই এই গতি অর্জন করতে পারব।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক কেন, তারা নিজেরাই সুষ্ঠু নির্বাচন করতে চান। তবে যারা খেলবে, তারা যদি খেলায় অংশগ্রহণ না করে বাইরে থেকে ফাউল করে, তবে তো হবে না। নির্বাচন প্রতিষ্ঠিত আইন মেইে হবে।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, মার্কিনীরা এ দেশ চালায় না। অনেক দেশই বন্ধু, তবে তাদের কথায় কিছু যায় আসে না। এ সরকার কারও পেছনে দৌড়ায় না।

মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন, ক্যাম্পেইন গ্রুপের সমন্বয়ক মোহম্মদ মকিস মনসুর প্রমুখ।

মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় চাইওয়াল্ড ওয়াইড ক্যাম্পেইন গ্রুপের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তারা মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও মনু নদীর ওপর বিকল্প সেতুনির্মাণের দাবিসহ ১০টি দাবি তুলে ধরেন। পরিকল্পনামন্ত্রী দাবিগুলো পূরণের আশ্বাস দেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular