তৃতীয়বারের মতো খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক

0
151

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে তৃতীয়বারের মতো বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক।

আজ সোমবার রাতে খুলনা নগরীর শিল্পকলা একাডেমি থেকে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন। ঘোষিত ২৮৯টি কেন্দ্রের ফল অনুযায়ী, খুলনার নতুন মেয়র নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী আব্দুল আউয়াল হাতপাখা প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট।

এর আগে আজ সকাল ৮টায় নগরীর ৩১টি ওয়ার্ডের ভোটগ্রহণ শুরু হয়। ভোট শেষ হয় বিকেল ৪টায়। এখন চলে গণনা।

জানা যায়, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক ২০০৮ সালের ৪ আগস্ট অনুষ্ঠিত খুলনা সিটি নির্বাচনে অংশ নিয়ে প্রথমবার মেয়র নির্বাচিত হন। ২০১৩ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী মনিরুজ্জামান মনির কাছে তিনি হেরে যান। ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ সালে খুলনা সিটি নির্বাচনে জয় পেয়ে দ্বিতীয়বার মেয়র হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here