সাংবাদিক নাদিম হত্যা: পঞ্চগড় থেকে চেয়ারম্যান বাবু আটক

0
48
পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকা থেকে চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ শনিবার সকাল ৭টার দিকে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ সংবাদমাধ্যমকে বলেন, ‘আজ সকাল ৭টার দিকে তাকে ধরে নিয়ে যায় র‌্যাব, সিভিল টিম এবং পুলিশ। তার বাড়ি তো জামালপুর, এখানে তিনি বোনের বাড়িতে অবস্থান করছিলেন।’

এর আগে, গতকাল শুক্রবার চেয়ারম্যান বাবুকে আওয়ামী লীগ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

উল্লেখ্য, গত বুধবার অফিসের কাজ শেষে রাত ১০টায় মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। পথে বকশীগঞ্জ পাটহাটি মোড়ে ৮-১০ জনের একটি সন্ত্রাসী দল তার মোটরসাইকেলের গতিরোধ করে এবং তাকে টেনেহিঁচড়ে রাস্তার ওপারে নিয়ে বেধড়ক মারধর করে অজ্ঞান অবস্থায় ফেলে যায়।

পরে নাদিমকে উদ্ধার করে স্থানীয়রা তাকে বকশীগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতাল রেফার করেন। অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here