আগামী নির্বাচন দেশের ভূমি রক্ষা হবে কি না তা ফয়সালার নির্বাচন: তথ্যমন্ত্রী

0
43

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউমান রাইটস ওয়াচের মতো সংগঠন যারা ফিলিস্তিনে ইসরায়েলী আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে না, যারা যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে বলে তাদের মতো সংগঠনের বিবৃতির কোনো মূল্য নেই বাংলাদেশে। এ সময় তিনি বলেন, আগামী নির্বাচন হচ্ছে দেশের ভূমি রক্ষা হবে কি না তা ফয়সালা করার নির্বাচন। কোনো তাঁবেদারি শাসন চলবে এদেশে নাকি গণতন্ত্র অব্যাহত থাকবে তা ফয়সালা হবার নির্বাচন।

শনিবার (২৪ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ড. হাছান মাহমুদ বলেন, দেশের স্বাধীনতা বিরোধী শক্তির সাথে এই দুটি সংগঠন মিলে ষড়যন্ত্র করছে।

তিনি আরো বলেন, আগামী নির্বাচন হচ্ছে দেশের ভূমি রক্ষা হবে কি না তা ফয়সালা করার নির্বাচন। কোনো তাঁবেদারি শাসন চলবে এদেশে নাকি গণতন্ত্র অব্যাহত থাকবে তা ফয়সালা হবার নির্বাচন।

আওয়ামীলীগ নেতাকর্মীদের আত্মতুষ্টিতে না ভুগে গত ১৪ বছরে আওয়ামী লীগ সরকারের অর্জন জনগণের কাছে তুলে ধরারও আহ্বান জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here