এই সরকার যা করছে তা উন্নয়ন নয়; এটা হচ্ছে প্রজেক্ট-আব্বাস

0
43

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘সরকার উন্নয়ন উন্নয়ন করে। কিন্তু এই উন্নয়ন শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই সরকার যা করছে তা উন্নয়ন নয়; এটা হচ্ছে প্রজেক্ট। এই প্রজেক্টের মাধ্যমে শুধুমাত্র দেশের সম্পদ বিদেশে প্রচার করা হচ্ছে। এ কারণে দেশে আজ ডলারসহ সব কিছুর সংকট চলছে।’

ঈদের দিন আজ বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা, প্রয়াত নেতার রুহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত ও বিশেষ মোনাজাত শেষে অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘আজ শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত গণতন্ত্র চুরি হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে। দেশের মালিকানা জনগণের হাতে নেই। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব দেশের বৃহৎ দল হিসেবে বিএনপির ঘাড়ে পড়েছে। এটা জনগণের দাবি। ঈদের পরে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here