নির্বাচনে পুলিশের প্রস্তুতি জানতে চেয়েছে ইইউ

0
92
পুলিশ বাহিনী এবারের দ্বাদশ জাতীয় নির্বাচনে কী ধরনের ব্যবস্থা বা পদক্ষেপ গ্রহণ করবে তা জানতে চেয়েছেন ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিরা। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় অন্যতম প্রধান ভূমিকা পালনকারী পুলিশের প্রস্তুতি এখন পর্যন্ত কেমন সেটিও জানতে চেয়েছেন তারা। সোমবার দুপুরে বাংলাদেশ পুলিশ সদর দফতরে শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে ইইউ প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল এসব বিষয়ে জানতে চায়।
পুলিশ সদর দফতরের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মো. কামরুল আহসানের নেতৃত্বে এ সময় পুলিশের ডিআইজি (অপারেশন) আনোয়ার হোসেন, ডিআইজি কাজী জিয়া উদ্দিনসহ আরও বেশ কয়েকজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ইইউ প্রতিনিধি দলের সঙ্গে ওই বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে অংশ নেওয়া একাধিক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সময়ের আলোকে বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ পুলিশ বাহিনীর ভূমিকা বা আইনশৃঙ্খলা রক্ষায় কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সেটা জানতে চেয়েছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রক্রিয়াগুলো বা কাঠামো কেমন হতে পারে সে ধারণা চেয়েছেন তারা।
ইইউ প্রতিনিধিরা আরও বলেছেন, যদি কোনো ভোটকেন্দ্রে বা কেন্দ্রের বাইরে ‘ভায়োলেন্স’ (অনিয়ম বা বিশৃঙ্খলা) হয় সেই ক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে? পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ নেবে কি না সেটাও জানতে চাওয়া হয়। পাশাপাশি নির্বাচন কেন্দ্রিক পর্যবেক্ষকদের পর্যাপ্ত নিরাপত্তা-সুরক্ষা দেওয়ারও দাবি করেন ইইউ প্রতিনিধিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here