সাঈদীর গায়েবানা জানাজার অনুমতি দেয়া হবে না: ডিএমপি

0
46
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহকে কেন্দ্র করে তাণ্ডব চালিয়েছে জামায়াত-শিবির কর্মীরা।
তারা পুলিশের উপর হামলা সহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। সোমবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে তারা এই তাণ্ডব চালায়।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর মিন্টু রোডে দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু এবং পরবর্তীতে জামায়াতে ইসলামীর প্রতিক্রিয়া সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রাজধানীতে সাঈদীর গায়েবানা নামাজের জানাজার অনুমতি দেয়া হবে না বলেও জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, সোমবার রাতে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী হাসপাতালে মারা যান। তার মরদেহ নিয়ে জামায়াত-শিবির তাণ্ডব চালিয়েছে। পুলিশের ওপর আক্রমণসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। জামাত শিবির কর্মীরা কয়েকজন সিনিয়র পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here