বঙ্গবন্ধুকে যদি হত্যা করা না হতো, আগেই দেশ সোনার বাংলা হতো : নৌপরিবহন প্রতিমন্ত্রী

0
29

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধুকে যদি হত্যা করা না হতো তাহলে বাংলাদেশ অনেক আগেই সোনার বাংলায় রুপান্তরিত হতো। আজ দিনাজপুরের বোচাগঞ্জে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নবনির্মত চাপাইতোর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খালিদ মাহমদু চৌধুরী বলেন, ফিদেল ক্যাস্ট্রে বলেছিলেন আমি হিমালয় দেখিনি, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবকে দেখেছি। আমার হিমালয় দেখা হয়ে গেছে। এই ছিল বঙ্গবন্ধুর উচ্চতা। যে দেশের মানুষের খাদ্যের অভাব ছিল, যে দেশের মানুষের পড়নে কাপড় ছিলনা, যে দেশের মানুষের বাসস্থান ছিলনা, শিক্ষা ছিলনা, চিকিৎসা ছিল না একটি দরিদ্র পীড়িত দেশের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব হিমালয়ের সমান ব্যাক্তিত্বের অধিকারী ছিলেন। সেই বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সপরিবারে হত্যা করার মধ্যে দিয়ে বাংলাদেশকে হিমালয়ের চূড়া থেকে একেবারে সমতলে নামিয়ে আনা হয়েছিল। মাটির সাথে মিলিয়ে দেওয়া হয়েছিল। একটি হত্যাকান্ড বাংলাদেকে অনেক দূর পিছিয়ে দিয়েছে।

চাপাইতোর উচ্চ বিদ্যালয়ের মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জাফরুল্লার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ইউএনও মোঃ ডালিম সরকার, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দিনাজপুরের নির্বাহী প্রকৌমলী এস.এম শাহিনুর ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবিব, উপজেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি নইম উদ্দীন শাহ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদার রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here