সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান আর নেই

0
62

বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক ধর্মমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার রাত ১১টার দিকে ময়মনসিংহের ধোপাখোলা নেক্সাস কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

নেক্সাস কার্ডিয়াক হাসপাতালের ম্যানেজার মৃদুল কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে ঢাকায় নিয়ে চিকিৎসা করানো হয়। সেখান থেকে ফিরে তিনি নিজ বাড়িতেই বসবাস করতেন।

রোববার দুপুরে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে নেক্সাস হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয় বলেও জানান মৃদুল কুমার।

বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন। তিনি ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here